আমরা বিনা পয়সায় পেয়েও প্রকৃতির অনেক কিছু ভোগ করি না। আমরা কি এতটাই কৃপণ?

১. সুর্য্যের আলো ২. চাঁদের কিরণ ৩. রূপসী তারার মেলা ৪. নীল আকাশ ৫. সবুজ শ্যামলিমা ৬. নদীর স্রোত ৭. সাগরের টেউ ৮. পাখীর কল-কাকলী ৯. মুক্ত বাতাস ১০. রাখালের বাঁশী ১১. মানুষের হাঁসি ১২. মোরগের ডাক ১৩. ঝিঁঝিঁ পোকার অবিরাম শব্দ ১৪. কোকিলের কুহুকুহু ১৫. বেত ঝাড়ে ডাহুকের কান্না ১৬. রঙ বেরঙয়ের পদ্ম ১৭. বাহারী শাপলা ১৮. সাদা কাশবন ১৯. গ্রীষ্মের তাপদাহ ২০. বর্ষার ঝড় ঝড় বৃষ্টি ২১. শরতের শিশির ২২. হেমন্তের হৈমন্তী ফুল ২৩. শীতের কনকন আর পিঠা ২৪. বসন্তের কোকিল ২৫. মৌমাছির গুণগুণ ২৬. টিয়া পাখীর কিচির-মিচির ২৭. রাতের কামিনী আর বেলি ফুলের সুগন্ধ ২৮. সকালের ঝড়ে পড়া শেফালী ২৯. ঝুমকো জবা ৩০. রাতের জোনাকি ৩১. খোলা মাঠে বিচরণ ৩২. টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ ৩৩. ট্রেন চলার সময় রেল লাইনে চাকার ঘর্ষনের শব্দ ৩৪. সন্ধ্যায় শিঙ্গার ফুঁক ৩৫. মন্দিরের ঘন্টা ধব্বনি ৩৬. কিয়াং আর গীর্জার মন্ত্রপাঠ ৩৭. ভোরের আযান ৩৮. ঘাসে বসা রং-বেরঙয়ের ফড়িং ৩৯. ফুলে বসা প্রজাপতি ৪০. মৌমাছির মধু আহরণ ৪১. শিমূলের রঙ্গীন ফুলে শালিকে নাচন ৪২. পুজা-পার্বনে ঢোলের বাদ্য ৪৩. মাঠে গোচারণ ৪৪. শুয়ারের দল তাড়াতে তাড়কের হুম-হুম শব্দ ৪৫. বর্ষায় বড় ব্যাঙের ঘ্যাং ঘ্যাং ৪৬. ময়ূয়ের প্যাখম মেলা ৪৭. খাবার দিয়ে মুরগী মায়ের বাচ্চাদের ডাকা ৪৮. মাঠ ভরা পাখাধান ৪৯. পুকুর ভরা মাছ ৫০. মাঝির নৌকা টানা ৫১. গাড়োয়ানের ভাটিয়ালী ৫২. রূপবানের পালা ৫৩. লাঠিয়ালদের লাঠিখেলা ৫৪. অরণ্যে ঘুরে বেড়ানো ৫৫. শীতের রাতে খর-কুটায় আগুন জ্বেলে তাপ পোহানো ৫৬. গরুর হাম্বা ডাক ৫৭. ছাগলের ভ্যাবানি ৫৮. হাতের মেহেদি ৫৯. বাবুই পাখী বাসা বুনানী ৬০. কৃষাণীর ধান উড়ানী ৬১. ঢেঁকিতে ধান বানার কুঁক-কাঁক শব্দ ৬২. দুর্গা পূজার আরতী ৬৩. ঈদের জামাতের ছোট-বড়, গরীব-ধনীর একত্র এক সারিতে ভেদাভেদ ভুলে মাত্র বছরে দুবার দাঁড়ানো ৬৪. পুকুরে বড়শী দিয়ে মাছ ধরা ৬৫. গাছে পেকে থাকা আম ৬৬. গাছ ভরা কালো জাম ৬৭. জ্যোৎস্না রাতে বালুচরের বালুর চকচকানি ৬৮. ছাগলের বাচ্চার দুধ খাওয়ানি ৬৯. টং দোকানীর চা বানানী ৭০. গরম তেলে পাপর ভাজা ৭১. জিলাপীর প্যাঁচ বানানী ৭২. বধূর শিকা বুনানী ৭৩. মায়ের ঘুম পাড়ানী ৭৪. সারি বেধে উকুঁন বিলানী ৭৫. শিশুর পুতুল খেলানী ৭৬. গাছে রশি বেধে শিশু-কিশোরদের ঝুল-ঝুলানী ৭৭. মা-বোনদের পাড়া বেরানী ৭৮. রথের চাকা ঘুরানী ৭৯. সমুদ্র তীরে লাল কাঁকড়ার আগে পিছে চল-চলানী ৮০. বর্ষায় ধান ক্ষেতে কুঁড়াপাখীর টুম-টুমানী ৮১. বর-কনের সাজ-সাজনী ৮২. দল বেঁধে গোল্লাছুট ৮৩. কানামাছির চোখ বাঁধুণী ৮৪. শিশুদের জিলাপাতি ৮৫. ক্লান্ত কৃষক-শ্রমিকের ঝিম ঝিমানো ৮৬. দল বাধা শিয়ালের ডাক ৮৭. রাতে ভুতুম পেচার ডাক ৮৮. জেলের জাল ফেলানী ৮৯. পুকুর পাড়ে গাছে বসা মাছরাঙার মাছ ধরতে তীক্ষ্ণ দৃষ্টি ৯০. বাজপাখীর শিকার ধরা ৯১. হকারের ডাকাডাকি ৯২. মায়ের বাচ্চার আদর ৯৩. দুপুরে ফুলের চক-চকানী ৯৪. নদীর পাড়ে বসে ওপাড়ে যাওয়ার অপেক্ষা ৯৫. পদ্ম পাতায় জল ৯৬. বৃষ্টির টাপুর টুপুর ৯৭. কামারের লোহা পিটানি ৯৮. বধূর গাভী দুহানো ৯৯. গ্রাম্য বধূদের গীত গাওয়ানী ১০০. গ্রন্থ বিতানের মর্মবানী
———-০——

Comments (0)
Add Comment