আমি দূরবীন দিয়ে দেখিনে
শুনিনি এয়ার ফোনে
দেখি দাঁড়ায়ে কোন মুক্ত মাঠে
বাতাসেই শুনি কানে।
কোন নর্তকীর নৃত্য নয়
নয় কোন গোলাপের শোভা
কোন স্নিগ্ধ সমীকরণ নয়
নয় গোধূলির আভা।
কোন নাটকের সংলাপ নয়
নয় প্রেমিক-প্রেমিকার আলাপ
কোন এতিম বালকের ক্রন্দন
অথবা দুঃখিনী মায়ের প্রলাপ।
আমি কোন দ্রুতগামী পাখি
অথবা জেট বিমান নই
আমি পালক ভাঙ্গা পাখি
অথবা মাঠে চলা মই।
আমি চলি নোংরা পথে
আর বস্তিতে করি বাস
কোন আধুনিকার চাহনি দেখি না
এটা নয় আমার কাজ।
দেখিনে চপল চাহনি
করিনে কোন কল্পনা
নেই জীবনে কোন রসনা
তাই করিনে কোন বাসনা।
আমি দেখি বস্তির কালো মেয়েটি
সে তাকিয়ে এক দৃষ্টিতে
মিষ্টি মিষ্টি হাঁসে সে
যার খোলা পাও মাটিতে।
আমি গাঁজা খেয়ে রাস্তা ঘাটে
রাজা-বাদশা সাজিনা
অন্যায়ের চাবুকটা
কারো পিঠে মারি না।
ভোট নিয়ে আমি কভু
জননেতা সাজি না
পয়সায় যে বিচার
সে রকম কাজী না।
আমি যাজক আর মোল্লার
চশমাটা আঁটি না,
বোরখার ফাঁক দিয়ে
কোন কিছু দেখি না।
আমি খাই-দাই ঘুরি-ফিরি
নেই কোন বাসনা
মানুষই নাম রেখো
এই প্রভু যাজনা।