আমার মাথায় নজরুলের টুপি
হাতে সুকান্তের কলম
হৃদয়ে রবীন্দ্রনাথের অনুভূতি।
আমি সাধনা করি এক সত্যের
যিনি স্রষ্টা এই জগতের
যিনি প্রভু স্বর্গ মর্তের।
আমার হৃদয়ে যে প্রেম
তা যদিও নয় রুমির
আমার উপদেশ বাণী নয় শেখ সাদির।
আমি জীবনানন্দের মত ভালোবাসা নিয়ে
ওমর খৈয়ামের মত এক ধাপ এগিয়ে
সৃষ্টির সৌন্দর্য নিয়ে এত ভাবতে পারিনে।
প্রতিদিন যে সত্য সাড়া দেয় হৃদয়ে
তা না লিখে থাকতে পারিনে
প্রেমে মজেছে এই মন তাই পথ ছাড়িনে।
তাজমহলের মত রেখে নূরজাহানের স্মৃতি
হয়েছে তবু শাহজাহানের ইতি
আমার হবে ঠিক এরকমই গতি।