ক্ষুধার্ত মানুষের বুকের ওপর
বুটের শব্দ পাওয়া যায়
ওরা কারা?
ওদের অট্টালিকায়
দিন মজুরের রক্তের দাগ
ওরা কারা?
রক্ত চোষার মত
চুষে নিচ্ছে গরিবের রক্ত
করঠে কঙ্কালসার
ওরা কারা?
মসজিদে, মন্দিরে, গির্জায়
সর্বত্র ওদের পাওয়া যায়
ওরা কারা?
হাজারো মানুষের খাবার, লাখো শিশুর পুষ্টি
সব কিছুতেই মিষিয়ে দিচ্ছে ভেজাল
ওরা কারা?
যুগ যুগ ধরে রঙ বদলিয়ে
ওরা মিশে আছে বহুরূপী হয়ে
ওরা কারা?
কারো জোটে না পায়ে জুতা
আর লক্ষ টাকায় কারও হয় না বিলাসিতা
ওরা কারা?
ওরা ধারক বাহক
সভ্যতা কৃষ্টি আর সংস্কৃতির
ওদের সামনেই ভুখা মানুষের মিছিল
ওরা কারা?