কিভাবে জাগবো বলো?
দেখিনাতো কোন আলো
সবাইতো অন্ধকারে নিমজ্জিত!
ওরা খুঁজছে ঠিকানা
কিন্তু পাচ্ছে না তা
তাহলে কি হবে তা পাওয়া?
পাবে যদি খুঁজে
তিমির অন্ধকারে
কিন্তু তুমি কি পারবে তা?
পারো যদি তা করো
কিভাবে করবো বলো?
পরিবর্তন করো
কিভাবে করবো?
পাপ যে আজন্ম।
আমরা কি সত্যিই পাপিষ্ঠ?
হ্যাঁ সত্যিই তা
তা না হলে কি
তোমরা হতে এত বড় গাধা!
তাহলে কি উপায়?
আমার নেই তা জানা।
নিশ্চয় তোমার জানা আছে
তাহলে আসো কাছে
বুকের ক্রন্দন শোন না।
হে জীবন
তোমার কাছে নেই মরণ
আছে শুধু স্বার্থের জন্য কারাবরণ।
তুমি যে কারাগারে
তা কি আছে স্মরণ?
নিশ্চিত আছে
না হলে কেন হবে মরণ।
যদি হয় মরণ
আসবে কি করে
হে মহাজন?
হয়েছো মহাজন
স্বেচ্ছায় করেছো কারাবরণ!