কৃষকের ছেলে ও
ওর কৃষিকাজ,
ও যদি হয় সাহেব
লাগবে না লাজ?
শ্রমিকের ছেলে ও
দিয়ে যাবে শ্রম
এভাবেই চলবে ওদের
বংশানুক্রম।
আমরা গরিব কৃষকের সন্তান
নেই কোন বারা
আমাদের মাতা পিতা
কৃষক শ্রমিক আর সর্বহারা।
ধন সম্পদ নেই কিছু
সবকিছু হারা
তাই মোদের হয় নাকো
বড় লেখাপড়া।
ছোটলোক হয়ে যদি
করি বড় বিয়ে
মা বাবা দূরে থাকে
থাকি বউ নিয়ে।
শ্বশুরের টাকা দিয়ে
যদি হই ডাক্তার
বউ হবে উকিল আর
আমি হব মোক্তার।
তার চেয়ে থাকা ভালো
হয়ে ছোট মাস্টার
বাপ মাকে ভুলে যেয়ে
হব নাকো বাস্টার।
পাস করে চাকরি
পাই নাকো সহজে
চাচা খালু মামা আর
ভাই বন্ধু নেই যে।
এই হল আমাদের
সংক্ষেপে ইতিহাস
শোনে সব জ্ঞানীরা
করে কত উপহাস!