আমাদের খাদ্য উৎস মাছ, মাংস, ডিম, দুধ, শাক-সবজি, ফল-ফলাদি, শস্যদানা এমনকি প্রক্রিয়াজাত ও কৃত্রিমভাবে তৈরি খাদ্যেও যদি প্রয়োজনীয় খাদ্য উপাদান না থাকে তাহলে সেই খাদ্য গ্রহণে শরীর পরিপূর্ণ পুষ্টি পায় না তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সহজেই মানুষ রোগাক্রান্ত হয়। মানুষ ছাড়াও পশু-পাখী, জীব-জন্তু, কীট-পতঙ্গ ও উদ্ভিদকুলের বেলায় একই অবস্থা ঘটে।