গভীর সংকটে জাতি

মিথ্যা বলা এখন আর মানুষের কাছে পাপ বা অপরাধ বলে মনে হচ্ছে না। নৈতিকতার কোন পাঠ এখন আর কোন বই পুস্তকে পরিলক্ষিত হচ্ছে না। অর্থ রোজগারে বৈধ ও অবৈধতার কোন বালাই নেই। পরিবার, সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ বিলুপ্তির পথে। সহানুভূতি, সহনশীলতা, সহমর্মিতা এখন ধর্মীয় পাঠ্য-পুস্তকেই শুধু লিপিবদ্ধ। নতুন প্রজন্মকে সঠিক দিক-নির্দেশনা দেওয়ার মতো কোন নেতৃত্ব বা প্রতিষ্ঠানও গড়ে উঠছেনা। সবকিছু মিলে মনে হচ্ছে জাতি এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

Comments (0)
Add Comment