চাওয়া পাওয়া

অনেক কিছুই চেয়েছি
পেয়েছিও তার কিছুটা
তবুও আছে কিছু পাওয়ার বাসনা।

না চেয়ে যা পেয়েছি
চেয়ে যা পাইনি
সেটাই আমার বাসনা।

লালন করেছি মনে, অনেক পাওয়ার সাধ,
পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে
কেটে গেছে অনেক রাত।

অনেক দিন পরে পুরোনো বন্ধুর সনে
হঠাৎ কথা হলো টেলিফোনে
পুরোনো বাসনা তখন জেগেছে মনে।

কোন কারনে বলা হয়নি
সময়তো এখন অনেক পেরিয়ে গেছে
তবুও মন থেকে তা মুছে যায়নি।

এমন অনেকেরই থাকে
অবক্ত সে কথাগুলো
কোন এক সময় বলার বাসনা।

Comments (0)
Add Comment