জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার

জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার?
এসব রাজনৈতিক আর ধর্মীয় ব্যাপার-স্যাপার
এ নিয়ে মাথা ঘামাবার সময় নেই আমার।

আমাদের মত সাধারণ মানুষ যারা
তাদের চিন্তা শুধু টিকে থাকার
কারণ আমাদের অনেকেরই
খাবার জুটে না দিনে একবার।

যারা যখন ক্ষমতায় থাকে
তাদের পছন্দের লোকটি পুরস্কার পাবে
এটা চিরায়ত জানা ব্যাপার।

তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে
তারা সারাক্ষণ চেষ্টায় থাকে
কি করে পাওয়া যাবে
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

Comments (0)
Add Comment