নিগৃত নারী

আমরা নারী সন্তান গর্ভে ধারণ করি
কেউ হই না নবী রসুল আর দ্বিগি¦জয়ী
সন্তানের খাদ্যের জন্য কখনও ইজ্জত বিক্রি করি।

মায়ের দুধের দাম বেহেস্তের সমান
কখনও আমরা বীরঙ্গনা
পতিতালয়ে আমাদের নিয়ে হয় রসনা।

বিজ্ঞাপনের আকর্ষণীয় ছবি
আমাদের উলঙ্গ বক্ষ বিদীর্ণের কাহিনী
সব কিছুই নীরবে মানি।

আমাদের অধিকার
যেন যুদ্ধের ময়দানে
সৈনিকের পাশবিক অত্যাচার।

Comments (0)
Add Comment