পরিবর্তন করবই

দেশটাকে পরিবর্তন করবই
কিন্তু কিভাবে
কে জানে!

আমি? আপনি?
এই বৃদ্ধ সমাজ?
যথার্থই না।

তাহলে করবে কারা?
আমাদের বংশধর
যুবসমাজ যারা।

ওরা তো হচ্ছে
অপরাধ আর দুর্নীতির দাস!
ওদের ভবিষ্যৎ
রাজনীতিবিদদের ইচ্ছে।

তবুও আছে আশা
অপেক্ষা করো
হইও না নিরাশা।

Comments (0)
Add Comment