বদলে যাচ্ছে সবকিছু

আগের মত গাছে ফল ধরছে না। বিশেষ করে নারিকেল গাছের মাথা মরে যাচ্ছে। ডাব-নারিকেলের সাইজ ছোট হয়ে যাচ্ছে । অনেক ক্ষেত্রে ডাবের ভিতর পানি আর নারিকেলের ভিতরে শাঁস হচ্ছে না। পাখী আগের মত ডিম দিচ্ছে না, ডিম দিলেও তা থেকে বাচ্চা ফুটছেনা। বসতবাড়িতে পালা হাঁস-মুরগী ডিম কম দিচ্ছে। গরু ও ছাগলের দুধ কমে যাচ্ছে। অনেকক্ষেত্রে ছাগলের বাচ্চা মায়ের দুধ পরিমানমত পাচ্ছে না। মানুষও দিন দিন জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলছে। এসবের অন্যতম কারন মোবাইল ফোনের টাওয়ার ও তরঙ্গ, বৈদ্যুতিক বাতির তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন এবং রাসায়নিক কীটনাশকের প্রভাব। খাদ্য সামগ্রীতে মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ।

Comments (0)
Add Comment