মানচিত্রের স্বাধীনতায়
দরিদ্র মানুষের হয়নি কোন ফায়দা
স্বাধীনতা কি
দরিদ্ররা জানেই না তো।
স্বাধীনতার স্বাদ পেয়েছে তারা
যারা দিয়েছে নেতৃত্ব স্বাধীনতার
হয়েছে বড় নেতা
তারাই জাতীয় সম্পদ চুরির বড় কর্তা।
ওদের বিরুদ্ধে চুরির কোন অভিযোগ নেই
থাকলেও কোন বিচার হয়না
কারণ ওরাইতো আইন প্রণেতা।
ভূ-খন্ডের স্বাধীনতায়
ভাগ্য ফিরেছে কাদের?
যারা সমাজের উপর শেণী, তাদের।
দরিদ্রের মুখে হাসি
পেটে অন্ন, মাথাগুজার ঠাঁই
কোন কিছুরই ব্যবস্থা হয়নি
বেড়েছে শুধু বেকারত্ব আর অন্যায়।
মানচিত্রতো খাওয়া যায় না
যা খাবার তা তো খেয়ে ফেলেছে
ঐ স্বাধীনতার ধারকরা।
খাবেইবা না কেন?
ওরাই তো এনেছে স্বাধীনতা
স্বাধীনতার যত স্বাদ
তা তো ওদেরই পাওয়ার কথা।
ওরা সেজেছে দরিদ্র মানুষের ভাগ্য বিধাতা
ওদের স্বার্থেই তো ওরা
এনেছে মানচিত্রের স্বাধীনতা।