যে প্রশ্নগুলো কেউ করছেনা

(১) বনভূমি কেন উজার হয়ে সেখানে শিল্প কারখানা আর বাড়ী ঘর উঠছে কেন ?
(২) নদীগুলো কেন শুকিয়ে যাচ্ছে ? প্রবাহমান নদী ভরাট করে শিল্প কারখানা আর বাড়ী ঘর উঠছে কেন ?
(৩) নদীগুলো কারা দখল করছে ? রাজনীতিবিদরা ? শিল্পপতিরা নাকি সামাজিক দুর্বৃত্তরা ?
(৪) নদীর মাছ, শ্যাওলা, শামুক, ঝিনুক সহ নদী জগতের সকল জলজ উদ্ভিদ আর প্রাণী কেন উধাও হয়ে যাচ্ছে ?
(৫) দেশীয় মাছ, গাছ, পশুপাখী, গবাদিপশু কীটপতঙ্গ কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে ?
(৬) দেশীয় ফসল ও শস্যাদি,পশু পাখী ও গবাদি পশুর জাত বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন ?
(৭) গ্রামীন বন-বাদাড় নিচিহৃ হয়ে সেখানে ইট পাথরের দালান উঠছে কেন ?
(৮) গ্রামীন ও দেশীয় খেলাধুলা কৃষ্টি সংস্কৃতি কেন হারিয়ে যাচ্ছে ?
(৯) ষড় ঋতুর দেশে আর ঋতুর প্রভাব দেখা যাচ্ছে না কেন ?
(১০) গ্রামীন লোকজ যানবাহনের স্থলে যান্ত্রিক যানবাহনের আধিক্যে গ্রামে দুষণ সৃষ্টি হচ্ছে কেন ?
(১১) পাখীদের ডিম থেকে ছানা ফুটছে না কেন ?
(১২) গাছে আগের মত ফুল আর ফল ধরছেনা কেন ?
(১৩) মায়ের বুকের দুধ,পশুর দুধ কমে যাচ্ছে, তাদের বাচ্চারা মায়ের দুধ পাচ্ছে না কেন ?
(১৪) ফুলের রং ও গন্ধ কমে যাচ্ছে কেন ?
(১৫) ফলের স্বাদ-ভাত, রুটি, মশলা, তরকারী সবকিছুর স্বাদ আগের মত নেই কেন ?
(১৬) মানুষের হাতের কাজ, পশুর শ্রম সবকিছু যন্ত্রের হাতে চলে যাচ্ছে কেন ?
(১৭) কৃষকের হাতের লোকজ প্রযুক্তি যন্ত্রের কাছে চলে যাচ্ছে কেন ?
(১৮) কৃষকের বীজের মালিকানা, শ্রমিকের শ্রমের মালিকানা ছিনিয়ে নিচ্ছে কারা ?
(১৯) ঋণগ্রস্ত দরিদ্র মানুষেরা ঋণ থেকে মুক্তি পাচ্ছে না কেন ?
(২০) ধন-সম্পদের মালিকানা গুটিকয়েক ধনিক শ্রেনীর হাতে চলে যাচ্ছে কেন ?
(২১) মাইক্রো-ক্রেডিটের দ্রুত বিকাশ ঘটছে অথচ মাইক্রো-লেভেলে উন্নয়ন হচ্ছে না কেন ?
(২২) মানুষের স্বাস্থ্যের উন্নয়ন ঘটলে হাসপাতালে ভিড়, প্রতিনিয়ত নতুন নতুন ঔষধ কোম্পানী, ঔষধের দোকানের ব্যাপ্তি, নতুন নতুন ঔষধ, এসবের এত দ্রুত বিস্তার ঘটছে কেন ?
(২৩) উৎপাদিত খাদ্য শস্যের পুষ্টিমান এত দ্রুত কমে যাচ্ছে কেন ?
(২৪) পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙ্গে যাচ্ছে কেন ?
(২৫) মানুষের মধ্যে আস্থা, বিশ্বাস, সহমর্মিতা নষ্ট হয়ে যাচ্ছে কেন ?
(২৬) পারিবারিক সহমর্মিতা নষ্ট হয়ে ঈর্ষাকাতরতা আর প্রতিহিংসার জন্ম হচ্ছে কেন ?
(২৭) শিল্প-সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি থেকে নৈতিক শিক্ষা হারিয়ে যাচ্ছে কেন ?
(২৮) মা-বাবা, বয়স্ক জনদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে কেন ?
(২৯) রক্তের বন্ধনের চেয়ে আত্মকেন্দ্রীয়কতা বেড়ে যাচ্ছে কেন ?
(৩০) সমাজের বিবেকবানেরা বিবেকহীন কাজে লিপ্ত কেন ?
(৩১) জন প্রতিনিধিদের প্রতি জনগনের আস্থা, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সবকিছু কমে ঘৃনার উদ্রেক সৃষ্টি হচ্ছে কেন ?
(৩২) ধর্মীয় নেতারা এত বানিজ্যিক হয়ে যাচ্ছে কেন ?
(৩৩) ধর্মে-ধর্মে, দর্শনে-দর্শনে, মতাদশে-মতাদশে এত বিভেদ সৃষ্টি হচ্চে কেন ?
(৩৪) মানুষে মানুষে নানা কারনে এত দ্বন্ধ-সংঘাত সৃষ্টি হচ্ছে কেন ?
(৩৫) দেশ প্রেম ও মানবতাবোধ ভুলে আত্মকেন্দ্রীকতার সৃষ্টি হচ্ছে কেন ?
(৩৬) মানবিক গুনাবলী ভুলে মানুষ শুধু অর্থের পিছনে ছুটছে কেন ?
(৩৭) সন্তান, স্ত্রী-স্বামী, পরিবার, সমাজ ও রাষ্ট্র কারো অস্বাভাবিক আয়ের কথা জিজ্ঞাসা করছেনা কেন ?
(৩৮) মিথ্যা, অন্যায়, অবিচার, এসব রেওয়াজে  পরিনত হচ্ছে কেন ?
(৩৯) সামাজিক ও জাতীয় স্বার্থের জলাঞ্জলী হয়ে ক্ষমতা আর ব্যক্তি স্বার্থের প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে কেন ?
(৪০) নারী অধিকারের এত আওয়াজ জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে নারী নির্যাতন সারা বিশ্বে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে কেন ?
(৪১) মানুষের সাথে মানুষের প্রতারনার হার কেন বেড়ে যাচ্ছে ?
(৪২) দারিদ্র বিমোচন, শান্তি প্রতিষ্ঠা আর পরিবেশ রক্ষার বাজেটের চেয়ে সারা বিশ্বে সামরিক বাজেট এত বেশী হারে বেড়ে যাচ্ছে কেন ?
(৪৩) মানব জাতিগোষ্ঠীকে ধ্বংসের জন্য যত বারুদ পোড়ানো হচ্ছে যা পরিবেশকে ধ্বংস করা হচ্ছে তার প্রশ্ন কেন করা হচ্ছে না ?
(৪৪) এনজিও গুলো কি দারিদ্র বিমোচনে না সংরক্ষনে নিয়োজিত ? তা গবেষকরা খতিয়ে দেখছে না কেন ?
(৪৫) রক্ষকরা ভক্ষকে পরিনত হওয়ার কারন অনুসন্ধান করা হচ্ছে না কেন ?
(৪৬) শিক্ষার বদৌলতে মানুষে মানুষে মানবিক শ্রেণী পরিবর্তন হচ্ছে কেন ?
(৪৭) মানুষ প্রকৃতি ছেড়ে কৃত্রিমতার দিকে ছুটছে কেন ?
(৪৮) গুরুত্ব পূর্ণ পেশাজীবিরা নিজ নিজ পেশার মর্যাদা ভূলে শুধুমাত্র অর্থের লোভে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে কেন ?
(৪৯) বুদ্ধিজীবিরা বুদ্ধি খাটিয়ে দেশ ও জাতীয় উন্নয়নে নিয়োজিত না থেকে বক্তৃতা বিবৃত্তি আর সম্মানিত হওয়ায় চেষ্টায় লিপ্ত কেন ?
(৫০) প্রাকৃতিক খাদ্য সামগ্রী অধিকতর প্রক্রিয়াজাত হয়ে তার পুষ্টিমান হারিয়ে ফেলছে আর সেই সব খাদ্যের প্রতি নতুন প্রজন্মের ঝোঁক বেড়ে যাচ্ছে কেন ?
(৫১) মানবিক গুনাবলী নষ্ট হয়ে সামাজিক অপরাধ বেড়ে যাচ্ছে তা নিয়ে সমাজ বিজ্ঞানীরা ভাবছেনা কেন ?
(৫২) নব প্রজন্মের মধ্যে উদ্ভাবনী ও সৃজনশীলতা কমে যাচ্ছে কেন ?
(৫৩) শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে আয়ের অভ্যাস কমে সহজ পথে আয় করায় প্রবনতা বেড়ে যাচ্ছে কেন ?
(৫৪) পরকীয়া ও শিশু ধর্ষনের হার এত দ্রুত বেড়ে যাচ্ছে কেন ?
(৫৫) বৈধ ব্যবসা-বানিজ্যের চেয়ে ওজনে কম, ভেজাল মিশ্রন, কর ফাঁকি, চোরাচালান ইত্যাদি অবৈধ ও অনৈতিক ব্যবসার দিকে ব্যবসায়ীরা ঝুঁকছে কেন ?
(৫৬) শিশুদের খাদ্যাভাস পরিবর্তনে মুটিয়ে যাওয়া, চোখে কম দেখা, দাঁত, কিডনি ও হৃদরোগে আক্রান্ত হওয়া এ নিয়ে পুষ্টিবিদ ও শিশু বিশেজ্ঞরা কিছু বলছেন না কেন ?
(৫৭) চিকিৎসকরা তাদের মক্কেলকে শুধু ঔষধ লিখছেন, প্রক্রিয়াজাতকৃত বিদেশী তথাকথিত পুষ্টিকর খাদ্য লিখছেন কিন্তু দেশীয় কোন ফল ফলাদি আর পুষ্টির উপাদান লিখছেন না কেন ?
(৫৮) সেচ্ছা শ্রমের ধারনা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন ?
(৫৯) সরকারী বনায়নে শুধু বিদেশী ক্ষতিকর ও রাক্ষুসে ইউকেলিপটাস, একাশিয়া সহ অন্যান্য গাছ লাগানো হচ্ছে কিন্তু দেশীয় বনজ, ফলদ ও ঔষধি গাছ কেন ব্যাপক ভাবে লাগানো হচ্ছে না ?
(৬০) শুধু মাত্র প্রকল্প সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনাহীন ভাবে গ্রামের যত্রতত্র পাকা রাস্তা বানিয়ে জলধারার স্বাভাবিক গতিপথ বন্ধ করে জলাবদ্ধতা ও বন্যা সৃষ্টি করা হচ্ছে কেন ?
(৬১) দেশের বৃহৎ শিল্প কারখানাগুলো নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে কি শুধুমাত্র মালামাল সহজে পরিবহনের জন্য না কি ক্ষতিকর শিল্প বর্জ শোধন না করে নির্বাক ও অবিভাবকহীন নদীতে ফেলে তা ধ্বংস করার জন্য ?
(৬২) উন্নয়নের নামে ও মানব সৃষ্ট প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারনে ক্ষুদ্র পেশাজীবি জনগোষ্ঠীর পেশা হারিয়ে যাচ্ছে তা নিয়ে সমাজ বিজ্ঞান ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মীরা ভাবছেনা কেন ?

Comments (0)
Add Comment