রাজনীতি

ইচ্ছে ছিল করবো রাজনীতি
কাকে নিয়ে করবো তা
কারোরইতো নেই নীতি।

রাজনীতির নামে রাজ্য লুটপাট
শুধু জনসভায় হাঁক-ডাক
জনগণের স্বার্থ থাক আর না থাক।

আমার সাথে জনগণ
সবাই স্বার্থের পাগল
আমি ভালো করেই বুঝি তাদের মন।

রাজনীতির নামে অনৈতিক ব্যবসা
পুঁজি ছাড়া খারাপ নয় তা
তাই করবোনা ভন্ড তপস্যা।

আমার সঙ্গী-সাথী যারা
বড়ই অনুগত তারা
অনেককেই করা যাই ভাড়া।

রাজনীতি করে যদি হই রাজা
আমার সাংসদ মন্ত্রী যারা
তারাতো থাকবেনা স্বার্থ ছাড়া।

যদি দেই পরিবর্তনের ডাক
দুর্বৃত্তরা চিরতরে নিপাত যাক
ওরা বলবে, আমার লাশ কুকুরে খাক।

Comments (0)
Add Comment