লড়াই

আমার দেখা সে লড়াই
কোন রাজ্যে নিয়ে নয়
সুন্দরী রমণীর দেহ পল্লবেরও নয়
নয় ভোগের লালসার লড়াইও।

শক্তিশালী দুই ষাড়ের মুখোমুখি
শক্তির লড়াইও নয়
ক্ষমতা ভাগাভাগিরও নয়।
কোন এক ভোরে আজান শেষে
রাস্তায় বেরিয়ে দেখি ডাস্টবিনে বসা
এক ঝাঁক ক্ষুধার্ত কাক।

ডাস্টবিনে ফেলা হাড় নিয়ে
টানাটানি করছে কয়েকটা কুকুর
তাড়া করছে ক্ষুধার্ত কাক।

যুবতী এক রমণী অর্ধ-উলঙ্গ
কাঁধে বস্তা নিয়ে খাবার সন্ধানে
ডাস্টবিনে সেই প্রত্যুষে।

কুকুরকে সরিয়ে সে নিচ্ছে খাবার
কাকগুলো তাড়া খেয়ে উড়ে
কা কা করছে
আম গাছটায় গিয়ে।

কুকুর করছে ঘেউঘেউ
রমণীর তাতে ভয় নাই
তার ফেলনা খাবার প্রয়োজন।

কাকের প্রয়োজন মাংসের
কুকুরের একটা হাড়
আর রমণীর দরকার বাঁচার।
এ লড়াই পশু পাখি আর মানুষের
বেঁচে থাকার জন্য ত্রিমুখী লড়াই
মনে হলে তা এখনও ডরাই।
সাজা

সিন্ধুতে বসে শুনি আমি
বাংলায় হাহাকার
সারা বিশ্ব দিচ্ছে আজি
তোমাকেই ধিক্কার।

বাঙালি তোমার রক্তে
রঞ্জিত বাংলার ইতিহাস
যেখানে সব মিলেমিশে
করে বহুজাতি বসবাস।

সবুজ পতাকায় লাল সূর্য
এনেছো যুদ্ধ করে
সেখানেই আজ লক্ষ মানুষ
বেঁচে আছে অনাহারে।

শখ করে ভোট দিয়ে সব
বানালে এক রাজা
স্বাধীনতার স্বাদ পেলে না
এই হলো তার সাজা!

Comments (0)
Add Comment