ওঁম শান্তি
ইসলাম শান্তির ধর্ম
পিস ফর অল।
এসব কথা শুনতে শুনতে
কান ঝালা পালা
হয়ে গেছে হীনবল।
আর শুনতে ইচ্ছে হয় না
এগুলো বর্জুয়াদের পাতানো খেলা
আমি শান্ত শিষ্ট মানুষ
তাই ওদের এত জ্বালা-যন্ত্রণা।
প্রকৃতি যদি নিরাপদ থাকে
আর যদি না থাকে দারিদ্র
তাহলে শান্তি নষ্ট হয় না।
অশান্তি সৃষ্টি ধ্বংসের চেয়ে জঘন্য পাপ
বলেছে কোরআন
সনাতন বলেছে ওঁম শান্তি
বাইবেল বলেছে
শান্তি শিষ্টাচার
সব কিছুই জীবের অধিকার।
শান্তি যদি বলবৎ থাকে
থাকবে স্বাধিকার
শান্তির কথা বলে
থাকবে না রাজ্য দখলের অধিকার।
তাই শান্তির কথা বলে
মানুষ আর জীব-জন্তু ধ্বংস
এ সবই পুঁজিবাদীদের অধিকার।
ধরিত্রী রক্ষা
দারিদ্র-বিমোচন আর শান্তি প্রতিষ্ঠা
কিভাবে হবে?
কারণ এ সব প্রতিষ্ঠিত হয়ে গেলে
ওদের থাকবেনা কোন স্বার্থ
কোন অন্যায় অধিকার।