সমাজ সেবক মহাশয়

 

আমি বড় সমাজ সেবক
সব সময় সমাজের কল্যাণ করি
সুযোগ পেলে ইজ্জত লুটি
এতে হয় না আমার ত্র“টি।

আমি বড় কল্যাণকারী
তাই শুনি দরিদ্র মানুষের আহাজারি
ওরা আমাকে প্রভু মনে করে
কারণ, আমি ওদের উদ্ধারকারী।

আমি মানব দেবতা
সৃষ্টিকর্তা আমাকে দেবতা করেই পাঠিয়েছেন
মানুষের দুঃখ আমার সহ্য হয় না
তাই আমি ভন্ড সন্যœাসি।

সমাজের যা কিছু কল্যাণ তা আমার হাতে
তাইতো ওরা লুটে পড়ে আমার পদতলে
আমি না থাকলে কে আছে ওদের ত্রাণকর্তা
তাইতো সমাজে আমার এত মর্যাদা।

ওরা তাই সর্বক্ষণ হাঁটে শুধু আমার পিছে
আমি ওদের অহংকার, ওদের দেবতা
ওরা আমাকেপূজা করে ফুলের মালা দেয়
ওদের কল্যাণ ছাড়া আমার আর কি উপায়?

ওদের অন্ন আমি যদি না করি ধ্বংস
তাহলে কি ওরা আমাকে দেবতা মানবে
আমি নিজেই তো হয়ে যাব
ভুখা নাঙ্গা আর নিরন্ন।

ওদের শ্রম, ওদের অর্থ
হাড় মাংস, রক্ত
এগুলোই আমার কাম্য
এভাবেই হবে সাম্য।

Comments (0)
Add Comment