প্রাচিনতম নিদর্শন

0 3,050

 দেশের অন্যতম প্রাচনী প্রত্নতত্ব নিদর্শন হচ্ছে ওয়ারি বটেশ্বর। নরসিংদী জেলার যে সব নিদর্শন রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এটি প্রায় আড়াই হাজার বছর পূর্বের নিদর্শন। তবে এটি ১৯৩৩ সালে দেশের প্রত্নতত্ব বিভাগ আবিস্কার করে।

পুরানো ব্রম্মপূত্র নদের অববাহিকায় গড়ে উঠেছিল এই জনপদ। কালের আবর্তে এই জনপদের বিলুপ্তি ঘটে  এবং মাটির গভীরে বিলীন হয়ে যায়। ১৯৩০ সালে মোহাম্মদ হানিফ পাঠান নামের এক স্কুল শিক্ষক এই জনপদের কথা জনসম্মুখে নিয়ে আসেন। তিনি প্রচার করেন এই বুদ্ধধর্মের জনপদটির ধ্বংসাবশেষ ওয়ারি বটেশ্বরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সময়কার পোড়া ইট, কারুকার্য়খচিত আসবাবপত্রের ভাঙা অংশ যত্রতত্র ছড়িয়ে ছিল । এটা সাধারণ মানুষ বুঝতে পারলেও হানিফ স্যারের মতো গুরুত্ব দেয়নি কেউ। হানিফ স্যার সে সময় ওই নিদর্শনগুলো সংগ্রহ করে রাখেন। তাঁর মৃত্যুর পর ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান ওই স্থানের নিদর্শনগুলো নিয়ে গবেষনা শুরু করেন। ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ওই স্থানে প্রত্নতাত্বিক জরিপের কাজ শুরু করে। ২০০০ সাল থেকে একটানা  চলেছে খনন,  জরিপ  ও গবেষনার কাজ  । তবে অনেক ধীর গতিতে।  এখানে রয়েছে প্রাচীন সভ্যতার এক আধুনিক শহরের স্মৃতিচিহ্ন।চলুন ঘুরে আসি ওই জনপদ থেকে।

 

 

কিভাবে আসবেন এই শহরে :

গুলিস্তান, যাত্রাবাড়ি কিংবা সায়েদাবাদ থেকে অসংখ্য বাস আসে নরসিংদী। ভাড়া ১০০ টাকার মধ্যে। নরসিংদী জেলাশহরে নেমে সেখান থেকে যে কোন যানবাহনে আসতে পারেন ওয়ারি বটেশ্বর। তবে শহরের মনহরদি থেকে বাস এবং সিএনজিতে  আসা সহজ হবে। ভাড়া খুব বেশি না, ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে ।  এছাড়া বিকল্প আরো একটি পথ আছে। আপনি চাইলে ঢাকার যে কেনা স্থান থেকে অথবা মহাখালি বাস স্টেশন থেকে মনহরদির বাসে চেপে চলে আসতে পারেন গন্তব্যে। এছাড়া ঢাকা থেকে গাজীপুর কাপাসিয়া হয়েও আসতে পারেন বেলাব । ভাড়া সব মিলিয়ে ২০০ টাকা পড়বে।

কোথায় থাকবেন :

বেলাব একটি ছায়া সুনিবিড় সবুজ গ্রাম। উপজেলা শহরের ছোঁয়া লাগেনি এর কোথাও। তবে পাকা রাস্তা আছে। যাতায়ত ব্যবস্থা ভালো। এখানে ওই ভাবে কোন আবাসিক হোটেল নেই। ঢাকা থেকে যারা আসবেন তাদের থাকার দরকার নেই। দিনে এসে আবার দিনেই চলে যাওয়া যাবে। আর যারা দূর দুরান্ত থেকে আসবেন তাদের থাকার জন্য নরসিংদী জেলা শহরে যেতে হবে। কষ্ট হবেনা। সারাদিন এই প্রাচীন জনপদ দেখে আনন্দ উপভোগ করে সন্ধ্যার আগেই চলে যেতে পারবেন নরসিংদী জেলা শহবে। হোটেল ভাড়া ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। খাবার খরচও ততটা নয়। মন চাইলেই দেখে যেতে পারেন এই ঐতিহ্যবাহী প্রাচীন জনপদটি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.