মানবতার অবক্ষয়!
বাণিজ্যিক স্বার্থের কাছে মানবতাবোধ গৌন বলে বিবেচিত হচ্ছে। প্রকৃতির সন্তান মানুষকে মানব হিসেবে না দেখে – ধর্ম, ভাষা, জাতী এবং ভূখন্ডগতভাবে দেখার দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে যা মানবজাতিকে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মানবিক মূল্যবোধের পরিবর্তে জাতীয়, রাষ্ট্রীয় ও ধর্মীয় পৃষ্ঠপোষকতায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। মানব সভ্যতার নূতন প্রজন্ম জন্মগত এবং পরিবেশগতভাবে সেই দীক্ষা নিয়েই বড় হচ্ছে ফলে ভবিষ্যতে মানবজাতির মধ্যে আরও পার্থক্য সৃষ্টি হবে এবং তা ভয়াবহ আকার ধারণ করবে আর এই অবস্থা চরমে পৌঁছালে মানবজাতির মধ্যে সংঘাত অনিবার্য।