মানুষ যে স্বার্থপর

0 3,204

মানুষ শুধু যে স্বার্থপর তা-ই নয়, মানুষ বড়  অকৃতজ্ঞ। দরুন একজন মানুষ অন্য একজন মানুষকে  উপকার করলো, যখন উপকৃতের ভাগ্য বদলালো তখন সে উপকারীকে  ভুলে গেল । যে বাবা-মা তাকে জন্ম দিল, উলঙ্গ নেয়া শিশুটিকে লালন পালন করলো, বড় হয়ে সে তাদের ভুলে গেল। এটা কি অকৃতজ্ঞতা স্বার্থপরতা  নয়? এ বিষয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। কারণ এ বিষয় সম্পর্কে বর্তমান সমাজ অবগত। রাজ্য অধিকর্তারা যখন তার সুপরিসর নিরাপত্তাবেষ্টিতে আবরণ থেকে বাইরে যায় তখন তারা কি দেখে না যে, দরিদ্র মানুষগুলো কত অসহায়? মুখে বলো দারিদ্র্য-বিমোচন হবে, কিন্তু প্রমাণ কোথায়? মানুষের মধ্যে আমার মনে হয় একটা আমিত্ব আছে। যখন সে অধিকর্তা হয়ে অধিকর্তার আসনে বসে তখন সে শুধুই দেখে তার আমিত্বকে। একদিন যে এই আমিত্ব বিলীন হয়ে যাবে তার কোন লেশ নেই তার মাথায়। আমার কাছে বিষয়টি বড় আশ্চর্যজনক বলে মনে হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.