মজলিশে মোসাফির

0 3,665

সমগ্র বিশ্বভ্রমান্ড বা প্রকৃতিতে মিশে আছে প্রকৃতি প্রধান

তার শক্তিতেই সমগ্র প্রকৃতি পরিচালিত হচ্ছে।
তার অনুপস্থিতি প্রকৃতির সব কিছুই নিঃপ্রাণ হয়ে যায়।
কারণ তিনিই সব কিছুকে প্রাণ দেন।

তিনিই পৃথিবী, তিনিই গ্রহ নক্ষত্র
তিনিই নদ-নদী, সাগর-মহাসাগর
তিনিই সমগ্র প্রকৃতি-তিনিই শুধু আছেন
আর কিছুই নেই।
তিনিতেই সমগ্র-সমগ্রতেই তিনি।
শুধুই তিনি আর তিনি
তিনিতেই আমি-আমিতেই তিনি।



মজলিসে মোসাফির

অর্থ, নাম,যশ, খ্যাতি, মর্যাদা ইত্যাদির
যাদের প্রয়োজন আছে তারা এর লোভে শুধু ছুটতেই থাকে

এগুলো রক্ষার জন্য তারা সব সময় যেমন তৎপর থাকে

তেমনি হারানোর ভয়ও তাদের মধ্যে কাজ করে।

অর্থাৎ লোভ এবং ভয় সব সময়ই তাদের মধ্যে কাজ করে।

তারা কখনও চিন্তা করে না যে, যার পিছনে

তারা ছুটছে যা হারানোর ভয়ে ভীত

তার কোন কিছুই তাদের কাজে আসবে না

এর কোন কিছুই স্থায়ী নয় এবং চিরদিন কারও একার থাকবে না।

একটি প্রাচীন ধর্ম গ্রন্থের সারাংশ হলো –

“হে বৎস তুমি কাঁদিতেছ কেন?

অদ্য তুমি যাহা ভোগ করিতেছ,

গতকল্য অন্য কেহ তাহা ভোগ করিয়াছে,

এবং আগামীকাল্য অন্য কেহ তাহা ভোগ করিবে।

তাহলে হে বৎস তুমি কাঁদিতেছ কেন?

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.