দরিদ্ররা দুর্নীতির সাথে জড়িত নয়
- যেখানে টাকা বা অর্থ ও সম্পদের প্রশ্ন সেখানেই কর ফাঁকি-দুর্নীতি আর অপরাধের সুযোগ।দারিদ্ররা এর কোনটির সাথেও জড়িত নয় তাই তারা সমাজের উত্তম মানুষ অথচ তারা অধম বলেই পরিচিত।
- যেখানে তথাকথিত শিক্ষা সেখানেই হয় অংকের হিসাব আর হিসাবের মাধ্যমেই সব অপকর্ম। দরিদ্র লোকেরা অধিকাংশই নিরক্ষর সমাজ যাদের অশিক্ষিত বলে আখ্যায়িত করে তারা অংকের কোন হিসাব জানেনা বা বোঝেনা তাই তারা এসব অপকর্মের সাথেও জড়িত নয়।
- যার জীবনযাত্রার বা বিনোদনের ব্যয় বেশী তারই বেশী বেশী অর্থের প্রয়োজন। ধনীদের তাই বেশী অর্থের প্রয়োজন তাই তারা বেশী বেশী অর্থের যোগানের পিছনে ছুটে তা বৈধ বা অবৈধ যে উপায়েই হোক,প্রয়োজন মেটাতে তারা এর যেকোন পথই অবলম্বন করে। দরিদ্র মানুষের জীবনযাত্রার ব্যয় তেমন বেশী নয় তাই তারা এত অর্থের পিছনে ছুঁটে বেড়ায় না সে কারণে অবৈধ কোন পথ অবলম্বনের দরকার তাদের পড়ে না।