মিডিয়া মিস্ট্রি

একজন সুনামধন্য টেলিভিশন উপস্থাপক কেউ কেউ তাকে মিডিয়ার মাধ্যমে এদেশের কৃষি বিপ্লবের নায়ক বলেও চেনেন তার কু-কৃর্ত্তির দু-একটা নমুনা দিতে চাই।

তিনি ছিলেন দীর্ঘদিন ধরে জাতীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের “মাটি ও মানুষ” নামে একটি জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক নিজেকে তিনি কৃষি বিষয়ক গবেষক মনে করেন। তিনি কি করে অনৈতিকভাবে নিজে একটি জনপ্রিয় টিভি চ্যানেল খুলে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান “মাটি ও মানুষ” এর নামের সাথে শধু হৃদয়ে যোগ করে “হৃদয়ে মাটি মানুষ” নাম দিয়ে নিজের চ্যানেলের সম্পত্তি বানিয়ে নিলেন!
শুধু কি তাই? বাংলাদেশ টেলিভিশনের আরও একটি জনপ্রিয় অনুষ্ঠান “প্রকৃতি ও জীবন” যা দীর্ঘ ৬-৭ বছর যাবৎ প্রচার হয়েছে এবং যার উপস্থাপক, গবেষক এবং গ্রন্থকারক ছিলেন এদেশের একজন স্বনামধন্য পরিবেশ ও ভেষজবিদ ড. এম.এ. হাকিম। তা হুবহু অর্থাৎ “প্রকৃতি ও জীবন” নাম দিয়েই তার অতিনিকট আতœীয়কে উপস্থাপক বানিয়ে সেটাও নিজের করে নিলেন।
এখানেই ক্ষ্যান্ত নয়। “প্রকৃতি ও জীবন” ফাউন্ডেশন নাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক জাতীয় পুরস্কারও তিনি হাতিয়ে নিয়েছেন।
দেশের কৃষি বিপ্লবের নামে তিনি দেশীয় কৃষিতে,হাইব্রিড, জিএম, রাসায়নিক কীটনাশক ও সারের প্রতি কৃষকদের লোভনীয় করে তাদের বীজের মালিকানা ছিনিয়ে ক্ষতি করে প্রযুক্তিবিদ ও অতি লোভী ব্যবসায়ীদের হাতে দিয়ে দিয়েছেন। রাসায়নিক কীটনাশক ও সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করে দেশের পরিবেশের বারোটা বাজিয়েছেন। হাইব্রিড আর জিএম যা উৎপাদনে প্রচুর সেচ বা পানির প্রয়োজন হয় তার জন্য ভূ-গর্ভস্থ পানির মজুদ ধ্বংস করেছেন।

হাইব্রিড,জিএম, রাসায়নিক কীটনাশক ও সারের বিষক্রিয়ার শিকার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হাসপাতাল গুলোতে ঠাঁই নাই।

তার অবদানে নিরবে ঘটে গেছে মানুষের চোখের আড়ালে এই ভয়াবহ ঘটনা।

অতি সাম্প্রতিক তার ইলেকট্রনিক মিডিয়া দেশের বিজ্ঞাপন বিদেশে পাচার করে ব্যক্তিগত লাভের জন্য দেশের ইলেকট্রনিক মিডিয়া ধ্বংস করতে বসেছিল। তার এই অনৈতিক ও দেশের স্বার্থ বিরোধী বিজ্ঞাপন পাচারের বিষয়টি সামনে এলে তিনি মোটা অংকের টাকার মানহানির নোটিশ করেছেন অন্য একটি সুনামধন্য মিডিয়ার বিরুদ্ধে। কিন্তু যখন ঐ মিডিয়াটি তার এই অপকর্মের স্বচিত্র প্রমান উপস্থাপন করেছেন তখন আর তাকে হৈচৈ করতে দেখা যায় নাই। এমনকি ইলেকট্রনিক মিডিয়া মালিক-কর্মচারীদের আন্দোলন বা দাবী দাওয়াতেও তাকে অংশগ্রহন করতে দেখা যায়নি।
তথাকথিত এই কৃষি বিপ্লবের নায়ক, পরিবেশ রক্ষার কারিকর, সুনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া মালিকের অবদানে ৪০০ কোটি টাকায় বিজ্ঞাপন হয়েছে পাচার। এই মোটা অংকের টাকার অনেকাংশই হয়েছে মানি লন্ডারিং এর মাধ্যমে। তার বিচার কি এই বাংলার মাটিতে হবে না ?
দেশ ও জাতীর কাছে সেটাই আমার প্রশ্ন।

Comments (0)
Add Comment