নৈতিকতার চরম অবক্ষয়

  • পিতা-মাতা, গুরুজন, বয়োজেষ্ঠ্য নিকটস্ত আত্নিয় স্বজন সবার প্রতি নব প্রজন্মের ভক্তি শ্রদ্ধা ক্রমশঃই কমে যাচ্ছে।
  • দরিদ্র, অসহায়, বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা এমন কি দরিদ্র নিকট আতœীয়দের প্রতি সহানুভূতি খুব কমই পরিলক্ষিত হচ্ছে।
  • মানুষ এখন আর মিথ্যাকে পাপ বা ঘৃণার চোখে দেখছে না। সত্য-মিথ্যা ন্যায়-অন্যায় এসবের কোন বিভেদও পরিলক্ষিত হচ্ছে না।
  • খুন, ধর্ষন, অবৈধ উপার্জন, ভেজাল মিশ্রণ, নকল, প্রতারণা, ছল-চাতুরী কোন কিছুই এখন অপরাধ বলে মনে হচ্ছে না।
  • অপরাধ দমন কারীরা নিদ্বিধায় অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে তাদের অপরাধ দেখার কেউ নেই।
  • সেবক নাম ধারীরা শোষক ও আতœসাৎকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
  • যার যত অবৈধ সম্পদ তারাই সমাজের প্রভাবশালী ও নিয়ন্ত্রক বনে যাচ্ছে।
  • মানুষ ভয়াবহ আতœকেন্দ্রিক হয়ে যাচ্ছে। পরিবার, প্রতিবেশী, আতœীয়-স্বজন, সমাজ, দেশ ও জাতির প্রতি তাদের কোন কর্তব্য ও দায়িত্ব আছে বলে তারা মনেই করছে না।
  • বই-পুস্তক, সাহিত্য, নাটক, গল্প, কৃষ্টি ও সংস্কৃতি থেকে নৈতিক শিক্ষা বিলুপ্ত প্রায়।
  • মানুষ শুধু মানুষের প্রতি নয় জীব-জন্তু, পশু-পাখী, নদী-নালা, খাল-বিল, গাছ-পালা,ফুল-ফল এমনকি সমগ্র প্রকৃতির প্রতি ভালবাসা হারিয়ে ফেলছে।
  • পেশাজীবিরা তাদের পেশাগত শপথ, নৈতিকতা ও সততা হারিয়ে ফেলছে।
  • প্রেম-ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, কর্তব্য, দায়িত্ব,নৈতিকতা, সততা সবই বস্তুতান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছে।
  • মানব সমাজ তার মূল দায়িত্ব ও কর্তব্য ভূলে গিয়ে পশু চরিত্র ধারণ করছে।
Comments (0)
Add Comment