পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা সেই পুরানো বাদ্যযন্ত্র, যার আড়ালে সিজারীয় ধ্বনি ছাড়া কিছুই নেই। গণতন্ত্রের পোশাকে শোষণের দানব, ক্রোধ ভরা পা ফেলছে, ভেবেছে এটা আজাদীর নীলকান্ত মনি!
গণপরিষদ, সংস্কার, অনুগ্রহ, অধিকার এসব পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানের ঘুম পাড়ানো সুস্বাদু মিষ্টি। শান্তি পরিষদগুলোতে গরম গরম কথামালা, এটাও পুঁজিপতিদের সম্পদ লাভের এক প্রকার যুদ্ধ, রূপ ও গন্ধের এই মরিচিকাকে তুমি উদ্যান ভেবেছো? আফসোস হে অজ্ঞ! পিঞ্জিরাকে তুমি নীড় ভেবেছো।
– আল্লামা ইকবাল
যে ধর্ম মানব-প্রকৃতি ও বিশ্ব-প্রকৃতি সম্মত, তাই সত্য ধর্ম। যে ধর্ম মানব প্রকৃতি ও মানবাধিকার বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তা নিঃসন্দেহে স্রষ্টার হতে পারে না প্রত্যেককেই এটা স্বীকার করতে হবে যে, মানুষের জন্যেই ধর্মের সৃষ্টি।
-স্যার সৈয়দ