ঠেলা গাড়িওয়ালা
আমি একজন শিশু, কিশোর, যুবক বা বয়ো বৃদ্ধ
টানি ঠেলাগাড়ি তাই ঠেলাওয়ালা
আমার সারা জীবনটাই দুঃখেভরা
হৃদয়ে কষ্ট বড় ভীষণ জ্বালা।
টানি ঠেলাগাড়ি নেই ঘরবাড়ি
নেই আরাম-আয়েশ
তাই পৃথিবীতে বেঁচে থাকার
নেই কোন খায়েশ।
আমি আর
ঠেলাগাড়ি টানতে পারিনে
কিন্তু পেটের জ্বালা
তাই এ পেশা ছাড়িনে।
আমার স্ত্রী-পুত্র আর স্বজনরা
চেয়ে থাকে পথের পানে
কখন ফিরব খাবার নিয়ে
কেউ তা নাহি জানে।
ভালো খাবার জোটে না
জোটে না একমুঠো ভাত!
সঙ্গীনির পরনে নেই শাড়ি
না ঘুমিয়ে কাটে কত রাত!
ছেলে-মেয়েদের নেই জামাকাপড়,
তবুও হাজারো শুকুর
এর চেয়ে ভালো থাকে
ধনীর বাড়ির চাকর।
বড় কষ্টে ঘুরাই
মাল বোঝাই গাড়ির চাকা
আমাদের কি আছে অধিকার
পৃথিবীতে বেঁচে থাকার?
ভোর না হতেই গামছা বেঁধে
পথে উঠাই সূর্য
যদি এমন হতো?
চাকাটিই ভাগ্য ফেরাতো।
রাস্তাঘাটে সাইট দেয় না
শোনে না কেউ মানা
গালি দিয়ে চলে যায়
‘ওরে বোকা কানা’।
নিয়মকানুন রাস্তাঘাটের
অনেকেরই নেই জানা
ভালো রাস্তা যেখানেই ভাই
সেথায় যেতে মানা।