দারিদ্র

0 3,183

দারিদ্র?
সে তো এক দুষ্ট চক্র!
সংখ্যাগরিষ্ঠরা এ চক্রেই আবদ্ধ।

সুবিধাভোগীদের সুবিধার স্বার্থে
রাজার রাজ্যের কারণে
আমরা সবাই হয়েছি দরিদ্র।

আমাদের কান্না
আমাদের অসহায়ত্ব
ওদের কানে পৌঁছে না।

আমরা শুনি ওদের জয়-জয়কার
এ শোনা ছাড়া
আমাদের নেই কোন অধিকার।

আমাদের করতালি ওদের প্রাপ্য
ওরা আমাদের অহংকার আমাদের গৌরব
আমাদের অসহায়ত্বই ওদের উপজীব্য।

আমরা ওদের বন্দনা করি জন্ম জন্মান্তর
আমাদের কাছে নেই প্রতিকার।

ওরা আমাদের ডাকে ওদের মঙ্গলে
ওরা ছাড়া আমাদের আর কে আছে
যে আসবে আমাদের কল্যাণে।

আমাদের দিয়েই ওরা সব কিছু করে
কর্ম অপকর্ম সবকিছু
না করেইবা উপায় কি আমাদের।

আমরা তো রাজার রাজ্যেই থাকি
আমাদের কিছু বলার নেই
কারণ আমরা হত দরিদ্র।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.