ধরিত্রি
ওহে ধরিত্রি
আমরা তোমার ধর্ষণকারী
তুমি আমাদের চেন না।
আমরা তারা
যারা অকারণে
তোমাকে করছি তাড়া।
তুমি নীরবে সহ্য করছো
তোমার আছে সহ্য করার ক্ষমতা
আমাদের নেই মানবতা।
এখন তুমি ফুঁসে ওঠেছো
ওলট পালট করছো
ধ্বংস করছ মানব-সভ্যতা।
আমরা তোমাকে অহরহ ধর্ষণ করি
তুমি কিছু বলো না
তোমার নেই প্রতিবাদের ভাষা
তুমি শুধুই নীরব
যখন তুমি সরব হও
তখন হারিয়ে ফেলি ভাষা।
তোমার বিশাল বুক জুড়ে
শুধুই ধ্বংসলীলা
তবুও প্রতিবাদ কর না
তুমি সত্যই আমাদের মাতা।
তোমার জন্য আমাদের কান্না পায় না
হয় না কোন দুঃখ-বেদনা
কারণ আমরা তোমাকে ঠিকমত বুঝি না।
আমরা তোমার উপর যে জুলুম করছি
তা যে ফিরে আসবে আমাদের উপর
কোন একদিন তাও জানি না।
তোমার উপর বাস, তোমার বুকে চাষ
তবুও তুমি কিছুই বল না
তুমি সত্যিই মহান দেবতা।
হে মাতা ধরিত্রী
তুমি আমাদের মাফ করে দাও
আমরা আর তোমাকে ধর্ষণ করব না।