যার বৃত্তে যে

0 3,278

ধনীর দুলালী যদি যায় দুলালের কাছে
এ যে ভালোবাসা, তাতে দোষ কিসে?

গরিবের গোলাপ যদি কভু যায়, গোলাপির কাছে
তাহলে কপালে তার বিচার শালিসি আর
শত দোররা আছে।

মজুর হয়ে মিস্ত্রি যদি, বসে চেয়ারে?
এ যে লজ্জার কথা,
ও তো দিন রোজগারে।

শ্রমের তৈরি আসনে শ্রমিক নেই,
প্রভু সেজে বসে আছে মহাজন যেই।

মালি শুধু বাগানের পরিচর্যা করে
ফুল নেই তার কপালে যায় মালিকের ঘরে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.