দেখা শোনা জানা

0 3,308

আমার দেখা শোনা জানা
বলতে আছে মানা
তবুও না বলে পারা যায় না।

হৃদয়ের মাঝে হু হু করে কাঁদে,
তবুও কিছুই বলা যায় না
কখনো মুখ ফুটে বেরিয়ে আসে
কোন কিছুতেই বাঁধ মানে না।

চোখ থাকতেও কানা
কে যেন আমাকে বলছে
কলম ধর লেখনা?
যা কিছু দেখা শোনা জানা।

ভয় কিসের? এ যে সত্যি কথা,
শুধু নয় মনের কল্পনা
শোষণের ভয়ে কেন বলবে না।

না লিখে বিবেকের কাছে
পরাধীন মনে হয়, অথচ
আমি যে মানুষ স্বাধীন সত্তা
সে কথাও জানা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.