ভিক্ষুক

0 3,239

আমরা ভিক্ষুক                      দাড়ি আর টুপি ভাই
করে খাই ভিক্ষে,                   অনেকেরই আছে
ভালো মন্দ বুঝি নে                হাতে লাঠি রাখি কেউ
নেই শিক্ষে দীক্ষে।                আসলে তা মিছে।

জমি জমা নেই কিছু                গায়ে কম জোর তাই
নেই ঘর বাড়ি,                     নেয় নাকো জন
এ দ্বারে ও দ্বারে                    কুলি হলে ঘাড়ে দেয়
শুধু করি পায়চারি।                পাকা দুই মন।

হাত পাতি সবার কাছে             খোড়া নই কানা নই
নেই বাছবিচে              তবু করি ভিক্ষে
অনেকেই বলে মোরা                জেনেশুনে মানিনে
জাত বড় নিচে।                     নবীজির শিক্ষে।

চাল পাই গম পাই
পাই পান্তা ভাত
যেখানেই হয় রাত
সেখানেই কাত।

গাঁয়ে চাল ডাল নেই
নেই বেশি টাকা
তাই সব গাও ছেড়ে
চলে আসি ঢাকা।

শহরে বাস করি
খাই মাছ মাংস ভাজি
যা পাই ভাগ নেয়
মাস্তান বাবাজি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.