কুকুর
পথের কুকুর বলেÑ সাহেবের বেটা
খেয়েদেয়ে হয়েছে বড় বেশি মোটা!
সাহেবের কুকুর বলেÑ ওরে বেটা নেড়া?
তোর নেই ঠিকানা তবু ঘাড় তেড়া।
নাম ঠিকানা নেই তোর
খাস শুধু তাড়া।
পথের কুকুর বলেÑ ওরে ভদ্রলোক
চেয়ে দেখ রাজপথে যদি থাকে চোখ।
সাহেবের কুকুর বলেÑ ওরে হাড়চাটা
দরজায় এলে পরে খাবি মুখে ঝাঁটা।
পথের কুকুর বলেÑ হাড় খাই পথে
তোর মত দিই না পাহাড়া রাতে।
সাহেবর কুকুর বলেÑ পাহাড়াও ভালো
রাত হলে পাই আমি বিদ্যুতের আলো।
পথের কুকুর বলেÑ ওরে বেটা গাধা
তোর মত থাকিনে সারা দিন বাঁধা।
সাহেবের কুকুর বলেÑ আমি সুখে থাকি
তিন বেলা খাইদাই গায়ে সাবান মাখি।
পথের কুকুর বলে তুই পরাধীন
পথেঘাটে ঘুরি ফিরি তবুও স্বাধীন।