লড়াই করে বাঁচতে হবে
লড়াই করে বাঁচতে হবে। তিমিরাচ্ছন্ন প্রতিটি দরিদ্র জাতির সামনে আজ সময় এসেছে লড়ার। গণতন্ত্রেও নামে শোষনেল কালো হাত ভেঙ্গে দেবার জন্যে শান্তির ঝান্ডা হাতে সামনে এগিয়ে যেতে হবে। কোন পথই দুর্জয় দুর্গম নয়। আজ সংখ্যা গরিষ্ঠের সম্মিলিত শক্তি কাজে লাগাতে হবে। আর পেছনে নয়। অর্থনৈতিক শোষণের শৃঙ্খল ছিন্ন কর বজ্রকন্ঠে আওয়াজ তুলতে হবে, আর ভিক্ষা নয়-করুণা নয়, অধিকার চাই, বাঁচার অধিকার। মৌলিক প্রয়োজন পুরণের নিশ্চয়তা চাই। এই চাওয়া-পাওয়াই হলো সমস্যা, কারণ একজন চাইছেথ আরেকজনের কাছে।