আমার কোন উপায় নেই

0 3,218

আমি যুদ্ধের সৈনিক
খাবার জোটে দৈনিক
আদেশ পালন সার্বক্ষণিক।
আমি কর্মচারি
বস স্বৈরাচারি
কি আমি করতে পারি।

রাজ্যের কর্মচারি
আদেশ পালন করি
যেন এক গোবেচারি।

আদেশ যা হয় তাই করি
তিনি যা বলেন
তাই শুধু শুনি।

শিখেছি ওনার কাছে
আমার আর কি আছে
সবই তো ধ্বংস হয়ে গেছে।
ছিলাম গ্রামে
এসেছি শহরে
থাকি সাহেবের আদলে।
লজ্জার কথা
গরিব পিতা-মাতা
সদা অনবত মাথা।

যত বড় নাম-ডাক
তাতে বড় হাঁক
তাতে আমার সব হয় মাফ।

খাই দাই সুখে থাকি
দেখি শুনি জানি
শুধু বসের কথা মানি।
এ মানায় পরকালে
কি হবে ভাই
তাও নাহি জানি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.