চার দেয়ালে

 

আমি চার দেয়ালের মাঝে থেকে
পাইনে প্রকৃতির মুক্ত বাতাস
সূর্যের আলো চাঁদের কিরণ
সবুজ শ্যামলিমা আর নীল আকাশ।

এই আকাশ মাটি নদী মাঠ খাল বিল
গ্রামের সরু পথ ঘাট,
কিছুই যেন কাছে নেই
সবই যেন অনাবিল।

প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে
বলছে ওরে আদরের সন্তান
কাছে আয় আমার, আরো কাছে
হয়ে যাই মোরা বিলীন।

এই দেয়াল কেড়ে নিচ্ছে আদর
প্রেমপ্রীতি ভালোবাসা
ভেঙে দিচ্ছে হাজারো প্রাণের
সুপ্ত লালিত আশা।

প্রাণহীন এই দেয়াল
বোঝে না প্রাণের ভাষা
ও শুধুই শুষতে জানে
জানে না ভালোবাসা।

বড় কঠিন এই দেয়াল
ওর মায়া মমতা নেই
নেই কোন কৃপা
যেন রক্ত চক্ষু বেরুলেই।

এখানে নেই মাটির মোলায়েম গন্ধ
নেই নদীর কলতান স্নিগ্ধ বাতাস
নেই নির্মল আকাশ
সবাই যেন হতাশ
সবই পাষাণের মত নিষ্করুণ।

এখানে ক্ষুধার্ত মানুষ কুকুরের মত তাড়া খায়
এখানে পেটের ক্ষুধায় ইজ্জত বেঁচে
কেউ বা মদ আর মেয়ে-মানুষ নিয়ে ফুর্তি করে।

কেউ টাকার পাহাড় গড়েছে
গড়েছে স্বর্গোদ্যান আর বিলাস ভবন
আমরা আকাশের নিচে বস্তি ঘরে দুর্গন্ধে
এখানে নেই স্বস্তির জীবন।

এখানে প্রাণের  কোন দাম নেই
দাম আছে মানুষের অর্থের
হৃদয়ের মূল্য নেই
আছে শুধু প্রতিশোধের।

অর্থে হৃদয় কেনা যায়
এখানে প্রীতিহীন পরিবেশ
আর নীতিহীন প্রভাব
এই হলো আমাদের শহুরে সমাজ।

Comments (0)
Add Comment