পারমাথেরাপি – চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারি নব উদ্ভাবন

পারমাথেরাপির সংজ্ঞা
পারমাথেরাপি হল সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায় এমন একটি পদ্ধতি, যা অন্যান্য প্রাকৃতিক চিকিৎসার সমন্বয় এবং আধ্যাতিক চিকিৎসার সঙ্গে সম্পর্কিত। পারমাথেরাপি বিশ্বাস মতে সকল জীবের যে কোন জটিলতা এবং সমস্যাকে প্রতিকার করা সম্ভব, সেটা যা হোক না কেন। পারমাথেরাপি আরও বিশ্বাস করে যে, প্রতিটি জীবিত বস্তুর নিজস্ব রোগ নিবারণ ক্ষমতা, পুনরায় ঠিক বা ভাল হবার ক্ষমতা আছে। যখন শারীরিক এবং মানসিক প্রতিরোধ বা রোগ বাধাগ্রস্ত করার ক্ষমতা কাজ করে না এবং পুনঃঅস্থায় ফিরে আসার চেষ্টা ব্যর্থ হয় তখন স্বাভাবিক শারীরিক কর্মকান্ড ব্যহত হয়। এবং সমস্ত শারীরিক কর্মকান্ড বাধাগ্রস্ত করে। প্রতিটি জীবেই প্রকৃতিগতভাবে সুস্থ হওয়া সম্ভব যদি শরীরের কোন স্বাভাবিক কর্মকান্ডকে কোনভাবে বাধাগ্রস্ত করা না হয়।

পারমাথেরাপির সারসংক্ষেপ
পারমাথেরাপি একটি স্থায়ী নিরাময় পদ্ধতি, কৌশল এবং কৃষ্টির সমন্বয় যা প্রাচীন দর্শন শাস্ত্র, আদি, স্বদেশী বা লোকজ জ্ঞান এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এবং প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞানকে সমন্বয় সম্পৃক্ত করে।
এই চিকিৎসা পদ্ধতি বর্তমান বিশ্বের যে কোন নিরাময় পদ্ধতি থেকে এক ধাপ অগ্রসর। কারণ, একমাত্র এ পদ্ধতিই নিরাময় ব্যবস্থায় বর্তমানে প্রাপ্যতব্য উপযোগী ও নিরাপদ প্রাকৃতিক চিকিৎসা শাস্ত্র এবং আধ্যাতিক চিকিৎসা পদ্ধতিকে প্রয়োজনে একত্রে প্রয়োগ করে যাতে স্থায়ী প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত হয়। এক কথায় পারমাথেরাপি হল প্রাচীন লোকজ ও নিরাময় জ্ঞান ও আধুনিক প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান এবং রোগ নিরাময়ে আধ্যাতিক শক্তির প্রয়োগ। অন্যভাবে বলা যায় যে, পারমাথেরাপি রোগ প্রতিরোধ ও নিরাময়ের একটি সমন্বিত প্রাকৃতিক ও আধ্যাতিক চিকিৎসা পদ্ধতি।

পারমাথেরাপির মূলনীতি

  • পারমাথেরাপি গাছপালা, পশু-পাখি এবং মানুষের সাথে উপকারী সম্পর্ক তৈরি করে।
  • পারমাথেরাপি পানি, বাতাস, খাদ্য এবং জ্বালানীর বিভিন্ন নিরাময়কারী উপাদানকে থাকার জায়গা করে দেয়।
  • পারমাথেরাপি শুধু মানুষের জন্য নয় বরং অন্য সকল জীবের জন্য প্রযোজ্য, যা কিনা কোন না কোনভাবে মানুষের সাথে সম্পর্কিত।
  • পারমাথেরাপি হলো লোকজ নিরাময় জ্ঞান এবং পদ্ধতির সাথে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ও আধ্যাতিœক শক্তির সমন্বয়।
  • পারমাথেরাপি আরোগ্য লাভ করার প্রাচীন শিক্ষা ও কৌশল, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা এবং দর্শন শাস্ত্রের উৎসের সংযোগ সাধন করে।
  • পারমাথেরাপি হল প্রাচীনকাল থেকে বর্তমান বিশ্বের প্রয়োগকৃত সকল আরোগ্য ব্যবস্থার নির্যাস।
  • পারমাথেরাপি সমস্যাগ্রস্তকে শুধু শিক্ষা ও পরামর্শ দেয়, কিন্তু ঔষধের কোন লিখিত ব্যবস্থাপত্র দেয় না।
  • যখন থেকে মানব সভ্যতা শুরু, পারমাথেরাপিও তখন থেকে চলে আসছে এবং অন্য যে কোন চিকিৎসা বিজ্ঞানের আগে এর সূচনা।
  • পারমাথেরাপি বিশ্বাস করে যে সব জটিলতা এবং সমস্যাকে প্রতিকার করা সম্ভব। মানুষ, গাছপালা, পশু-পাখি সবারই যে কোন রোগের বিরুদ্ধে নিজেদের আত্ত-রক্ষামূলক ব্যবস্থা প্রকৃতিগতভাবেই রয়েছে।
  • পারমাথেরাপি বিশ্বাস করে যে, মানুষের জীবনের কোন জটিলতাই থাকবে না যদি সে সঠিকভাবে জীবনযাপন করে এবং নিজেদের খাবার, পানি এবং পরিবেশের প্রতি সচেতন থাকে।
  • পারমাথেরাপি স্বীকার করে, যে মানুষ ইতিহাসের শুরু থেকেই প্রাকৃতিকভাবে আরোগ্য লাভ করার সকল ক্ষমতা মানুষ অর্জন করেছে।
  • আরোগ্য লাভের রাজ্যে পারমাথেরাপি হলো সেই নিরাময় কলা ও বিজ্ঞান, যা প্রাকৃতিক স্বাস্থ্যের সব উপাদানগুলোকে একত্রিত করে।
  • পারমাথেরাপি পারমাকালচারকে স্বীকার করে, যা এর মূলনীতি প্রকৃতিগতভাবে ভালো থাকার সমাধান বাতলে দেয়।
  • পারমাথেরাপি বর্তমান নিরাপদ চিকিৎসা বিষয়ক প্রযুক্তি এবং প্রাচীনকালে আবিষ্কৃত নিরাময় জ্ঞানকে একত্রে ব্যবহার করে।
Comments (0)
Add Comment