জাতিগত দ্বন্দ্ব

0 3,192

মানুষ যখন মনুষ্যত্বহীন
তখন সে ভাবে আমরা শালীন
মাতৃভূমি নিয়ে গর্ব নয়
গর্ব হচ্ছে অন্য মানুষের সম্পদ খেয়ে কুলীন।

বিবেকবান, শিক্ষিত যুদ্ধবাজ
ইউরোপীয়ান-আমেরিকান
অথবা অ্যারাবীয়ান
আফ্রিকান আর এশিয়ান নন।

আরবীয় মর্যাদার বাতি
যত নবী রসুল তাদেরই জ্ঞাতি
আর যত সব মুসলমান
সবাই পাপী মিসকিন জাতি।

রসুলের বাণী
আরব অনারব পার্থক্য না মানি
কাগজে সে বানী কে শোনে তা
তবু হয়না আরবীদের মর্যাদার হানী।

আমি যা খাব, যা পরিধান করব
ওরা তাই খাবে পরিধান করবে
এই হলো রসুলের বাণী।

আর তাই যদি হয়
আরবীয়দের মর্যাদা কোথায়?
তাই ওদের নাম রেখেছে খাত্তামা?

যত নবী, যত রসুল সবারইতো
আমাদের ভূ-খন্ডে জন্ম আরবীয়
তবে কেন হব না আমরা প্রসন্ন।

আমরা মরুভূমির বাসিন্দা
তাতে কি আসে যায়
আমরা নয় তাতে সরমিন্দা।

আমরা পবিত্র ভূমির বাসিন্দা
আমাদের আছে একচ্ছত্র স্বাধীনতা
নবীর বাক্যও নয় অকাট্য।

শুধু মানি এক সৃষ্টিকর্তা
ত্যাগ করেছি নবীর কথা
করব না তাঁর পূজা-অর্চনা।

আমরা মর্যাদাবান আরাবীয়ান
আর সব মর্যাদাহীন হাইয়ান
এই হলো আসল বয়ান।

আমরা ইউরোপীয়ান
পৃথিবীর উন্নত জাতি
কেউ নেই মোদের জ্ঞাতি।

আমরা অনেক বড় জাতি
আমরা শিখিয়েছি সভ্যতা
আমরাই তৃতীয় বিশ্বের ত্রাণকর্তা।

আমাদের আছে শ্রেষ্ঠত্ব
উন্নত সভ্যতা, শিক্ষা দীক্ষঅ
আর সব থার্ড ওয়ার্ল্ডের বাসিন্দা।

আমাদের ভাবনা মানুষের স্বাধীনতা
কে রুখবে তা?
আমরাই তো শান্তি দাতা।

আমরা ধারক বাহক কৃষ্টি আর সংস্কৃতির
আর অবশিষ্ট তৃতীয় বিশ্ব
ওরাতো এখনো আমাদের শিষ্য।

আমরা শিক্ষিত বিবেকবান
আমরা গড়েছি বিশ্বের শ্রেষ্ঠ উদ্যান
জাতিসংঘের মত প্রতিষ্ঠান।

আমরা আমেরিকান
সবার উপরে আমাদের অবস্থান
আমরা বিশ্বকে শিখাই গণতন্ত্র
কিন্তু জাতিসংঘে রেখেছি ভেটো
এই হল আমাদের শ্রেষ্ঠত্ব।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.