বৈষম্য
সব মানুষ এক মাপের নয়
প্রতিটি গাছও নয় সমান
সব দেশের আয়তন সমান না হলেও
আসলে পৃথিবী একটাই।
সব কবিতার ছন্দে মিল নেই
মিল নেই মানুষের কথায়
কালো লম্বা দাড়ি, লম্বা চুল
আসলে মানুষ একটাই।
কেউ কালো কেউ ফর্সা
চিকন অথবা মোটা
কেউ কথা বলে কেউ বোবা
অনেকে হাঁটতে পারে অনেকে ল্যাংড়া
সবার শরীর একটাই।
সব ক্ষেত্রে বৈষম্য এমন কথা নেই
কারণ সবাই বাঁচার তাগিদে খায়
সবারই আশা-আকাক্সক্ষা-অনুভূতি আছে
আছে হাসি-কান্না, দুঃখ-বেদনা
মিল শুধু এক জায়গায়।
কেউ ভালো খায়, কেউ মন্দ
কারো শুধু দিনোপথ চলে
বেশি কম, থাকা না থাকা
এসব গড়মিল এই সমাজে
দেখা যায় হর হামেশাই।