বন্ধু

0 3,463

 

বন্ধু শোন
কি বলবা বল
তাহলে নিরিবিলি চল।

এখন বল
তাহলে শোন বন্ধু
মন দিয়ে শোন।

চেয়ে দেখ গ্রামে গাছ নেই
পুকুরে মাছ নেই
গোলায় ধান নেই।

ঠিক বলেছ বন্ধু
শিশুর থালায় দুধ-ভাত নেই
চাঁদ ওঠে কিন্তু বাঁশবাগান নেই।

তুমি দেখছি কবি!
কবি নই বন্ধু
কবিতা লেখা হবি।

বন্ধু কেমন আছ?
ভালো আছি বন্ধু
আজ অন্য কিছু বল।

তাহলে শোন,
মানুষ বাড়ছে
বাড়ছে না জমি।

তাহলে এখন কি করণীয়?
প্রাকৃতিক সম্পদ রক্ষা
সবার জন্য স্মরণীয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.