গরিব ছাত্র ছাত্রী

0 3,038

আমরা গরিব ছাত্র ছাত্রী
আশ্রয় শহরের কোন বস্তি,
গ্রাম বা শহরতলিতে থাকি
আমাদের নেই কোন স্বস্তি।

কেউ টিউশনি করি
কেউ পার্টটাইম চাকরি
কেউ আবার করতে এসব
এখানে সেখানে ঘুরি।

আমাদের কোন ভালো পোশাক নেই
নেই সুন্দর চেহারা
আমাদের অনেকেই পিতা মাতা
আর আতœীয়-স্বজন হারা।

আমাদের অনেকেই এতিম
ঘর-সংসার ছাড়া
বিধবা জননী বানে
পরের বাড়ি ভাড়া।

আমরা যারা ছেলে
পড়িনে কোন ধনীর দুলালীর নজরে
যারা মেয়ে,
অনেকই পিছু পিছু ঘুরে সুন্দরী হলে।

আমরা যারা কৃতী
ভালো বলে সবাই জানে
ওরা বলে, শুধু পড়ালেখা জানি
চলতে জানিনে সমাজের সনে।

একদিকে টিকে থাকার প্রশ্ন
অন্যদিকে জীবিকার চিন্তে
আর পড়ালেখা করেও মোদের
কপালে জোটে নিন্দে।
কারো থাকার জায়গা নেই
অন্যের উপর বোঝা,
সারা রাত জেগে পড়ালেখা করে
খাটতে হয় তবু সাজা।

পার্কে বসে ফুলের গন্ধ নেয়া
টেলিফোনে প্রেমালাপ করা
এসব শুধুুই কল্পনা
অথবা চৈত্রের পাতা ঝরা।

আমাদের সিনেমা আর থিয়েটার
দেখার সময় নেই
কোন কাজ অথবা টিউশনি করি
এসময় অনেকেই।
আমাদের ভাগ্যে জোটে না ভালো খাবার
লজিং মাস্টার, যা টাকা দিয়ে যায় কেনা
আমরা বাবা-মার কোন ইনভেস্টমেন্ট নই
নিজেদের হাতেই নিজের ভাগ্য গড়া।

আমরা শিক্ষকের কাছে
খুবই আদরের
স্নেহের পুত্রসম
অনেকের কাছেই জঘন্যতম।

উচ্চ শিক্ষার ভাগ্য
নেই অনেকের
যাদের জীবিকার চিন্তে
কি প্রয়োজন বিদ্যা তাদের?

পড়ালেখা শিখে যদি হই সাহেব
কে ওদের কেরানি
খুঁজতে হবে এখানে-সেখানে
হবে কত তারা হয়রানি।
তার চেয়ে ভালো
হয়ে থাকি কেরানি
সাহেব হয়ে চেয়ারে বসে
খায় ‘ও’ বিরিয়ানি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.