জুতা মার্কায় ভোট দিন
হবুচন্দ্র মন্ত্রী বললেন, গবু সাংসদকে ডেকে
জুতা মার্কায় ভোট চাইলে কেমন হয়?
ভালোই হয় মন্ত্রী মহোদয়,
কারণ, কৃষক শ্রমিক ধনী দরিদ্র
সবাই জুতা পায় দেয়।
প্রিয় সাংসদ বদনাম হবে নাতো?
মন্ত্রী মহাশয়,
জুতা ছাড়া আর মার্কা কোথায়?
জাহাজ নৌকা ধান গম
কাঁচি কোদাল আর লাঙ্গল
গাছ-গাছালি-পাখ-পাখালি সবইতো নেয়া শেষ
এখন জুতা ছাড়া আমাদের নেই সম্বল।
প্রিয় সাংসদ
জুতা না বলে
পাদুকা বললে কেমন হয়?
মন্ত্রী মহোদয় আপনি কি পাগল?
পাদুকাতো সাধারণ মানুষ বুঝবে না
তার চেয়ে জুতা বলাই মঙ্গল।
মাননীয় মন্ত্রী মহোদয়,
আমার বড় লজ্জা হয়!
কেন প্রিয় সাংসদ?
রাতের অন্ধকারে
মেয়েরা ইজ্জত বিক্রি করে
সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে।
জনগণ তাই বলাবলি করে
আমাদের জন্য নাকি
জুতা মার্কাই সর্বোত্তম!