প্রকৃতি এমন কেন?

0 3,538

পৃথিবীতে ভূমিকম্প, ঘূর্ণিঝড়
সুনামি, ঝড়-ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস
অভাব-অনটন যুদ্ধবিগ্রহ
ভয়ঙ্কর এত কিছু কেন?

রোগব্যাধি, জরা, অনাবৃষ্টি বা খড়া
অতি বৃষ্টি আর বন্যা প্লাবন
সবই কি প্রকৃতির লীলা?

আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বজ্রপাত
প্রকৃতির এত বিরূপ আচরণ
দিন দিন বেড়ে যাচ্ছে কেন?

ভাবতে অবাক লাগে
কেন প্রকৃতির এত ধ্বংসযজ্ঞ!
যদি এমন একটি পৃথিবী হতো
যেখানে নেই কোন মানুষ বিপন্ন!

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.