নীতিবাদীদের নমুনা

0 3,193

 

ধর্ম রাজনীতি আর মতবাদ
এ নিয়ে যত বাড়াবাড়ি
এটা হরো এক ধরণের গোঁড়ামী।

এতে জোটে না পেটের অন্ন
জোটে না শিক্ষা, চিকিৎসা আর আবাস
জোটে শুধুই হানাহানি আর বিবাদ।

যুদ্ধ হচ্ছে মতবাদ আর ক্ষমতা প্রতিষ্ঠার
দারিদ্র বিমোচন আর  পরিবেশ রক্ষার
এতে নেই কোন অঙ্গীকার।

মানবতার বিলুপ্তি
সংখ্যালঘুদের উপর অত্যাচার
এই হচ্ছে আধুনিক পুঁজিবাদের অনাচার।

ভোগবাদীদের আবিষ্কার
শোষণ আর অবিচার
লড়াই শুধু ক্ষমতা ঠেকাবার।

পুঁজিবাদীদের মন মত
সংস্থা গড়া হয়েছে শত শত
ধ্বংসের জন্য তারা মত্ত।

গণতন্ত্রের কথা বলে সংঘবদ্ধ
সংরক্ষিত করা হচ্ছে রাজতন্ত্র
এই তাদের মূলমন্ত্র।

সন্ত্রাস দমনের নামে
দমন করা হচ্ছে স্বাধীনতাকামীদের
এসবই ক্ষমতার জন্য।

আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে
অনেকই দিচ্ছে নীতি বিসর্জন
করছে শুধু অবৈধ সম্পদ অর্জন।

দারিদ্র বিমোচনের নামে
চলছে অর্থনৈতিক কৌশলগত শোষণ
উন্নয়নের নামে সংগঠিত দুর্নীতিবাজরা
হচ্ছে না দারিদ্র বিমোচন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.