গরিবের খানা

0 3,374

 

গরিবের জন্য খানা
দেয়া আছে মানা
ওরা অনেকই দেনা।

ওদের কপালে নেই রুটি
দারিদ্র ওদের ঝুঁটি
কি করে তা টুটি?

কে বানাল দরিদ্র?
ওরা তা না ভাবলো
শুধু সয়েই মরে গেল।

সবাই শুধু ঘৃণা করল
চেহারা হলো বিবর্ণ
বন্ধ হলো কর্ণ।

নাসিকায় দীর্ঘশ্বাস
ভাগ্যের পরিহাস।
শুধুই মানুষের উপহাস।

উপবাস বা অর্ধ-বেলা
সবই ভাগ্যের লীলা খেলা
ধরায় শুধুই গরিবের মেলা।

গরিব যদি বসে চেয়ারে
ধনির সামনের দুয়ারে
তাহলে তো মান গেল চলে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.