যারা অবিশ্বাসী
তারা মনে করে সৃষ্টিকর্তা আবার কে? কেন তার এত পাওয়ার? এই সকল প্রশ্নই হলো দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বিশ্বাসীরা বেঁচে থাকে, অবিশ্বাসীরাও বেঁচে থাকে। কিন্তু ভিন্ন আঙ্গিকে। যারা বিশ্বাসী তারা বেচেঁ থাকে এই কারণে যে, তাদের কোন না কোন কিছুর প্রতি বিশ্বাস আছে। আর যারা বিশ্বাসী নয় বা অবিশ্বাসী তাদের আসলে কোন জীবন নেই। কারণ তারা জীবনকেই বিশ্বাস করে না। যেমন চীন জাতি। কোন জাতি বা মানব সম্প্রদায়কে হেয় করার কথা আমি বলছি না। একজন চীনা আমাকে আরব ভু-খন্ডে বসে বলেছিলেন, একটা মুরগী মলেও যা হবে, একটা মানুষ মরলেও তাই হবে। এই জন্যই আমি বলছি যে, চীনারা হয়তো অবিশ্বাসী এবং তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না।