ওরা মরে যুগ যুগ ধরে
বিখ্যাত মানুষ যারা এই জগতের চোখে
ওঁরা মরছে যুগ যুগ ধরে অনাহারে।
কেউ খোঁজ নেয় না যতদিন বেঁচে থাকে জগতে
মরার পরে ফুলের মালা আর পুরস্কার ভাগ্যে জোটে।
এখন কি হবে ওদের এসব দিয়ে
চলে গেলো শূন্য হাত নিয়ে।
স্ত্রী বললো, এদের জন্য যা জোটে
মরার পরে তা বিক্রি করে হবে খেতে।
যারা দিয়ে গেল এতকিছু সভ্যতার জন্য
কিন্তু হলো না স্বনামধন্য।