পতিতা

0 3,286

আমি একজন পতিতা
আমার নেই সমাজ
ভালো কাজ করিনে
করি খারাপ কাজ।

এখানে সেখানে বিচরণ করি
নেই শরম লাজ
সবার বিছানায় যাই
এটাই আমার কাজ।

কিশোর আসে যুবক আসে
আসে অনেক বৃদ্ধ
মনের মতো না হলে ভাই
অনেকে হয় ক্ষুদ্ধ।

ভালোভাবে আসে কেউ
অনেকে মাতাল
মিষ্টি কথা বলে কেউ
কেউ তাল বেতাল।

ভালোবেসে বলে বন্ধু
করবে মোরে বিয়ে
কাজ শেষে যায় চলে
আসে না আর ফিরে।

দামি গাড়ি দামি বাড়ি
আছে অনেক কিছু
এসব শুনে অনেক সময়
লাগি আমি পিছু।

অনেক লোকে আদর করে
বাসে অনেক ভালো
বেশি টাকা দেয় অনেকে
কিন্তু হৃদয় কালো।

কেউ আবার দেয় না টাকা
বিনা পয়সায় শুধু
অনেকের ঘরে আছে
সুন্দরী সব বধূ।

কেউ আসে হাসি-খুশি
কেউ  গুমরা থাকে
বউ গেছে শ্বশুরবাড়ি
কেউ আসে এই ফাঁকে।

কারো নামে অনেক জাগায়
অনেক দোহাই ফিরে
এসব লোক আসলে পড়ে
অনেকে নেয় ঘিরে।

পয়সা দিয়ে যেমন ইচ্ছে
তেমন পেতে চায়
কেউ আবার পাওয়ার আগেই
বৃথা চলে যায়।

যৌন রোগে আক্রান্ত
আমরা অনেকেই
কিন্তু সবাই তুষ্ট হয়
অতি অল্পতেই।

কেউ আবার একই জায়গায়
আসে নিত্য দিন
ঘরে ঘরে যায় কেউবা
আনন্দে হয় লীন।

প্রেম করে এসেছি কেউ
কেউবা পেটের দায়ে
কেউ এসেছি সৎ মা কিংবা
স্বামীর অত্যাচারে।

কেউ এসেছি মিথ্যা প্রলোভনে
চাকরি দেয়ার নামে
পাড়ায় এনে বিক্রি করে
তারা গেছে চলে।

কেউ কিশোরী কেউ যুবতী
কেউ মোরা বৃদ্ধা
মোদের মাঝে এমন আছে
ব্যবসায় বড় বোদ্ধা।

থাকি কেউবা স্বাধীনভাবে
কারো আছে মুরব্বি
কেউ আবার হয়ে গেছি
রঙ্গমঞ্চের শরাবি।

সাঁঝ-সকালে উঠে মোরা
দাঁড়িয়ে থাকি পথে
সারা দিন তুষ্ট করেও
ঘুম আসে না রাতে।

মিষ্টি মিষ্টি হাসি মোরা
কেউ গাই গান
নানান জনের মন ভরাতে
বেরিয়ে যায় প্রাণ।

দয়া মায়া নেই কারো
কেউবা পশুর মত
পাষাণ হয়ে আঘাত করে
কেউ বা করে ক্ষত।

সুখ-দুঃখের ইতিহাসে
কেউ মর্মাহত
লোভ লালসা অনেক দেয়
বাস্তবে না যত।

গায়ের বধূ নইকো মোরা
নই শহুরে বিবি
লেখে না কেউ মোদের কথা
আঁকে না কেউ ছবি।

মাস্তান আর প্রশাসনকে
বড় ভয় পাই
সুযোগ পেলে তাই অনেকে
পালিয়ে চলে যাই।

ঘর-সংসার স্বামী-শ্বশুর
এসব আশা নেই
শত কষ্ট হলে পরেও
পাড়ায় থাকি তাই।

রূপ যৌবন শেষ করে
কেউ হয়ে যাই নানি
শেষ জীবনের শেষ ক’টা দিন
টানি দুঃখের ঘানি।

সমাজ মোদের পর করেছে
নেই আপন জন
প্রতারনায় পড়ে কারো
নষ্ট এ জীবন।

মোদের জন্য সৃষ্টি হয়েছে
অভিধানে কত শব্দ
কলংকিত, ঘৃণিত,
লাঞ্ছিত আর অবাঞ্চিত।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.